• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক, চোরাগুপ্তা মিছিলে অর্থায়নের অভিযোগ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ১৯:৫৪ অপরাহ্ণ
বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক, চোরাগুপ্তা মিছিলে অর্থায়নের অভিযোগ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল জেলার বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলিয়াবাকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সদস্য। সূত্র জানিয়েছে, সম্প্রতি বরিশালের বিভিন্ন স্থানে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চোরাগুপ্তা মিছিল করছে। এসব কর্মসূচিতে অর্থদাতা হিসেবে সাবিনা ইয়াসমিনের নাম উঠে আসায় তাকে আটক করা হয়েছে।
আটক হওয়ার পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে স্বজনরা থানা পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে বানারীপাড়া উপজেলাজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়। ওসি আরও জানান, সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা, সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, সাবিনা ইয়াসমিন ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিকে একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাবিনা ইয়াসমিনের মেয়ে জামাই খালিদ মাহমুদ সোহাগ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত জুলাই অভ্যুত্থানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।