• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন, এনআইডি পাবেন ২৪ ঘণ্টার মধ্যে

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ২০:৪১ অপরাহ্ণ
তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন, এনআইডি পাবেন ২৪ ঘণ্টার মধ্যে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করেন তিনি। এর আগে, ভোটার হতে অনলাইনে ফরম পূরণ করেন তারেক রহমান। এরপর আগারগাঁও নির্বাচন অফিসে যান তিনি। সেখানে তার ছবি তোলা হয়। এরপর ফিঙ্গার, আইরিশ ও বায়োমেট্রিক সম্পন্ন করেন তিনি।
জানা গেছে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। একসঙ্গে তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।