• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্য ঢাকা ছাড়লেন আন্দালিব রহমান পার্থ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৮:৩৩ অপরাহ্ণ
তারেক রহমানের জন্য ঢাকা ছাড়লেন আন্দালিব রহমান পার্থ
দখিনের সময় রিপোর্ট:
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিগত প্রায় দশ বছর ধরে ঢাকা-১৭ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তাঁর বাবা এবং বিজেপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর ভোট করার জন্য এই এলাকা বাছাই করেছিলেন। এ এলাকায় বিপুল সংখ্যক ভোলার লোক ভোটার রয়েছে। এ কারণে এই আসন বেছেনিয়েছিলেন নাজিউর রহমান। সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন ব্যারিস্টার পার্থ। কিন্তু এই আসনে তার আর ভোট করা হচ্ছে না। বরং তাকে ঢাকা ছেড়ে ভোলা যেত হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৭ ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান। সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি আরও বলেন, আন্দালিব রহমান পার্থ তাঁর দলের মার্কায়ই নির্বাচন করবেন।
প্রসঙ্গত, রাজনীতির বাইরেও তারেক রহমানের সঙ্গে আন্দালিব রহমান পার্থর ব্যাক্তিগত ঘনিষ্ঠতা রয়েছে। হাওয়াভবনে তার যাতায়াত ছিলো। ফলে ওয়ানইলেভেন সরকারের সময় তাঁকে হেনস্থা হতে হয়েছে। সেই পরিস্থিতি নাজিউর রহমান মঞ্জুর সামাল দিয়েছিলেন। সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাজিউর পরিবারে সঙ্গে ঘনিষ্ঠ জনৈক সংবাদিক।