• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৬:৪৭ অপরাহ্ণ
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

দখিনের সময় ডেস্ক:

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের খবরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে বিমানের মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।