• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের নিরাপত্তা নিয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১৪:৫৭ অপরাহ্ণ
প্রবাসীদের নিরাপত্তা নিয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে তিনি প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে অব্যাহত উত্তেজনার কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্য বাংলাদেশি যাত্রী। এসব যাত্রীদের দ্রুত নিরাপদে ফেরত পাঠানো এবং তাদের প্রাথমিক দেখভালের ব্যবস্থা করার দায়িত্ব প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা, খাবার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন এবং যাত্রীদের সহায়তা প্রদান করছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকা হবে।