• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৭:৩৬ অপরাহ্ণ
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ভাষণ অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আসন্ন নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে জাতির প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন তিনি। নির্বাচন ঘিরে প্রস্তুতি, নাগরিকদের দায়িত্ব এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের বিষয়গুলো ভাষণে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ ৭০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ অন্যান্য বাহিনী রয়েছে।
এক পরিপত্রে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এসব বাহিনী মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড বিশেষভাবে মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এসব ব্যবস্থার মাধ্যমে নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।