• ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলকোর্ট সভায় বসছেন প্রধান বিচারপতি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
ফুলকোর্ট সভায় বসছেন প্রধান বিচারপতি

ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের ফুলকোর্ট সভার এজেন্ডায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের জন্য দেশের অধস্তন বা নিম্ন আদালতগুলোর ছুটির ক্যালেন্ডার অনুমোদন অন্যতম। পাশাপাশি আদালতের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিচারিক প্রক্রিয়ার মানোন্নয়ন এবং এ–সংক্রান্ত নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে। সাধারণত ফুলকোর্ট সভা বিচার বিভাগের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞপ্তিতে আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো রেজোলিউশন আকারে প্রকাশ করা হবে, যা পরবর্তী সময়ে দেশের আদালতগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর হবে।