• ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বান্ধবীর সঙ্গে হোটেলে রাত কাটানোর দৃশ্য পর্নোসাইটে সরাসরি সম্প্রচার

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
বান্ধবীর সঙ্গে হোটেলে রাত কাটানোর দৃশ্য পর্নোসাইটে সরাসরি সম্প্রচার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চীনের শেনঝেনে একটি হোটেলে বান্ধবী এমিলিকে নিয়ে সুখের রাত কাটিয়েছেন হংকংয়ের বাসিন্দা এরিক। তাদের এই রাতটি ছিলো খুববি প্রশান্তির। কিন্তু তখন তারা জানেন না তাদের চন্য মহা অশান্তির ঘটনা চলমান। সেটি হচ্ছে, তাদের একান্ত মিলনের দৃশ্য গোপন ক্যামেরায় পর্নোসাইটে সরাসরি সম্প্রচার হচ্ছিলো। সপ্তাহ তিনেক পর এটি যখন জানতে পারেন তখন তারা ‘গভীর মানসিক ট্রমায়’ আক্রান্ত হন।
এ পরিস্থিতিতে পর্যবেক্ষকদের ধারণা, বিশাল অঙ্কের অর্থ জড়িত থাকায় এই অবৈধ ব্যবসার সঙ্গে প্রভাবশালী মহলের একটি অংশ জড়িত থাকতে পারে। বিষয়টি চীনে ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। প্রসঙ্গত, চীনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও ‘স্পাই-ক্যাম পর্ণ’ নামে পরিচিত এই অবৈধ কার্যক্রম গত এক দশক ধরে সক্রিয় রয়েছে। দেশটির বিভিন্ন শহরের শতাধিক হোটেল কক্ষে লুকানো ক্যামেরার মাধ্যমে অতিথিদের অজান্তে ভিডিও ধারণ ও সম্প্রচার করা হচ্ছে। এসব ভিডিও মূলত টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। ২০২৪ সালে চীনা সরকার হোটেল কক্ষে গোপন ক্যামেরা শনাক্তে নতুন নিয়ম চালু করলেও বাস্তবে সমস্যার কার্যকর সমাধান হয়নি। ইতোমধ্যে হাজার হাজার মানুষ এ ধরনের ঘটনার শিকার হয়েছেন।
‘একেএ’ নামে পরিচিত এক এজেন্টের সন্ধান পাওয়া গেছে, যিনি মাসিক ৪৫০ ইউয়ানের বিনিময়ে একটি লাইভ স্ট্রিমিং ওয়েবসাইটে প্রবেশাধিকার দিতেন। ওই ওয়েবসাইটে একসঙ্গে একাধিক হোটেল কক্ষের দৃশ্য দেখা যেত। অতিথিরা কক্ষে ঢুকে কার্ড ব্যবহার করলেই ক্যামেরা সক্রিয় হয়ে উঠত। এদিকে হংকংভিত্তিক এনজিও রেইনলিলির প্রতিনিধি ব্লু লি জানান, গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও অপসারণের জন্য সহায়তা চাওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। তবে এসব বিষয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষ কার্যকর সাড়া দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।!