
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করবে এ নিয়ে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি জরিপের ফল প্রকাশিত হয়েছে। প্রায় প্রত্যেকটি জরিপেই জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে জেনারেশন জেডের স্বতন্ত্র অনলাইন জরিপ।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশে পরিচালিত স্বতন্ত্র অনলাইন জরিপ ‘জেন-জেড ব্যালট’ এর ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই জরিপে মোট ৪৬ হাজার ৬২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Post Views: ৬