• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলে আবারও বিলম্ব

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৪:১৯ অপরাহ্ণ
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলে আবারও বিলম্ব
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তদন্ত প্রতিবেদন উপস্থাপনের দিন ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা এ মামলায় তার স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও অভিযুক্ত করা হয়। এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর অপমৃত্যুর মামলা দায়ের হয়েছিল। পরে রিভিশন আবেদনের পর আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনাদিনে পরিবারের সদস্যরা বাসায় গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান এবং শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তিনি আগেই মারা গেছেন। অভিযোগে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে যোগসাজশে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষ না হওয়ায় মামলার অগ্রগতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।