• ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের উপদেষ্টা দলে ১০ জনের নিয়োগ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৬:৪৬ অপরাহ্ণ
তারেক রহমানের উপদেষ্টা দলে ১০ জনের নিয়োগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথের পরপরই তিনি ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ূন কবির, শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিনরেহান আসিফ আসাদ। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করান। বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান মো. সাহাবুদ্দিন
পরবর্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় আয়োজনে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।