• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৯:৫৫ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে। এর সুযোগ-সুবিধাও থাকবে ভিন্ন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের কার্ডের মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।’