• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনে ইসির নতুন সিদ্ধান্ত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৫:১০ অপরাহ্ণ
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনে ইসির নতুন সিদ্ধান্ত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি পরিপত্র রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে প্রকাশিত ওই পরিপত্রে জানানো হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে কিংবা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এর ফলে তরুণ নাগরিকরা আগে থেকেই জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আসতে পারবে।
পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত নির্দেশনায় সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।