• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৪:৪২ অপরাহ্ণ
সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, প্রবাসী কর্মী এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সৌদি আরব ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। বৈঠক শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎকারটি সমাপ্ত হয়।