• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কথার চেয়ে কাজকে প্রাধান্য দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৫:৫২ অপরাহ্ণ
কথার চেয়ে কাজকে প্রাধান্য দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার বেশি কথা না বলে কাজে মনোযোগ দিতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিন ছিল তার প্রথম অফিস কার্যক্রম।
মহামান্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হয়েছে। তাই প্রথমে সবকিছু রিভিউ করি, তারপর কথা বলি। আমরা কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই। আমি কথা কম বলি, কাজ বেশি করি। মন্ত্রণালয়ে এসে প্রথমেই কর্মকর্তাদের সঙ্গে বসে সব তথ্য পাই, তারপর প্রকাশ্যে বলি।” তিনি আরও বলেন, অন-টাইম তথ্য দিয়ে জনগণকে বস্তুনিষ্ঠ অবহিত করার চেষ্টা করবেন এবং সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক থাকবে খোলামেলা ও ফ্রেন্ডলি।
এ সময় মন্ত্রী বলেন, “ফুল দেওয়ার সংস্কৃতিতে সময় নষ্ট হচ্ছে। এখন কাজের সময়। আমরা কাজে মনোযোগী হই, তার মাধ্যমেই ফলাফল দেখা যাবে।” পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের কর্মকর্তারা তাকে ফুল দেন, কিন্তু মন্ত্রী জানান, এখন থেকে কাজের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তিনি সাংবাদিকদের আশ্বাস দেন, সবকিছু আগে রিভিউ করে ঠিকমতো সময়মতো জানানো হবে।