• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৪:২৮ অপরাহ্ণ
জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তথ্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জুলাই শহিদের তালিকা পুনঃনিরীক্ষণ করা হোক। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় যারা যথাযথভাবে অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব বা বৈষম্য না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে জুলাই মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সুবিধা নিশ্চিত হবে।