• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নিজ হাতে সেনা কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরান

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:৩৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী নিজ হাতে সেনা কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন। পৌঁছালে তাকে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে স্বাগত ও শুভেচ্ছা বিনিময় করেন।
দাপ্তরিক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজ হাতে পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নতুন পদে র্যাঙ্ক ব্যাজ গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তিনি সশস্ত্র বাহিনীর অবদানকে গুরুত্ব দিয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে সামরিক শৃঙ্খলা, দায়িত্বনিষ্ঠা এবং দেশপ্রেমের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী অফিস শেষে কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন ও সহযোগিতার কথা উল্লেখ করেন।