• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৯, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রবিবার (০৯ আগস্ট) ২০২০ তারিখে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। ছবি: কাজী হাফিজ

কাজী হাফিজ ‍॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৯ আগস্ট) ২০২০ তারিখে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় অন্যান্যদের মধ্যে বরিশালের জেলা  প্রশাসক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদ্বয়, সহকারি কমিশনার (ভূমি), বন বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের  ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক বনায়নের আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ২৩,০০ বৃক্ষের চারা পর্যায়ক্রমে রোপন করা হবে। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে পরিকল্পিত সবুজায়নের প্রতি গুরুত্বারোপ করে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু।
ধরণীর অস্তিত্ব রক্ষা ও সকলের সুস্থ্য থাকার জন্য বৃক্ষায়ন, বনায়ন, সবুজায়ন, জীববৈচিত্র সংরক্ষণ ও অকৃত্রিম খাদ্য উৎপাদনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি গাছের যত্ন ও পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।