• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৪, বিএনপির নির্বাচনি অফিস ভাঙচুর

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৫:৩৯ অপরাহ্ণ
বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৪, বিএনপির নির্বাচনি অফিস ভাঙচুর

সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বরিশালের মেহেন্দিগঞ্জে ধানের শীষের নির্বাচনি কার্যালয়ের সামনে গিয়ে দাঁড়িপাল্লার মিছিল করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপির নির্বাচনি অফিস এবং বেশি কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন বিএনপির ও ৪ জন জামায়াতের। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।আহত নেতাকর্মীদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে সাড়ে ৯টার দিকে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলকাঠি মাদ্রাসা সংলগ্নে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী ও কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এই ঘটনায় কেউ আটক বা থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক পি কে মেহেদী হাসান বলেন, “পূর্ব আন্দারমান দাখিল মাদ্রাসার নিকটে বটবাহিনী যারা ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে তারা আজ এশার নামাজে এর দিকে বিএনপির কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। বিএনপির আহত কর্মীরা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি।বরিশাল -৪ আসন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীজনাব রাজিব আহসান ভাই দুইটি উপজেলা জনসমুদ্র জনসভা দেখে জামায়াতে লোকজম অজ্ঞান হয়ে গিয়েছে। এখন নির্বাচন বানচাল করা চেষ্টা করতেছে।”

হামলায় কাজিরহাট থানা ঘটনার সত্যতা স্বীকার করে কাজিরহাট থানার ওসি নবীউল হাসান বলেন, “আন্দারমানিক ইউনিয়নে বিএনপি এবং জামায়াত-শিবিরের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। ঘটনাস্থলে সেনাবাহিনী রয়েছে। পুলিশও পাঠানো হয়েছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”