গণমিছিল ও সমাবেশ করেছেন বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:০০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার নির্বাচনী জনসভা ও গণমিছিল করেছেন ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা আয়োজন করে। এ সময় গণমিছিল ও নির্বাচনী জনসভা জনস্রোতে রূপ নেয়। মিছিলে ধানের শীষের ভোট চেয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, শোককে শক্তিতে রুপান্তর করে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। এসময় সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে গণমিছিলকে কেন্দ্র করে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা।
গণমিছিলে বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।