• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে যান চলাচলে কড়াকড়ি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৭:১৫ অপরাহ্ণ
নির্বাচনে যান চলাচলে কড়াকড়ি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যানবাহন চলাচলে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষণা অনুযায়ী, সারাদেশে ধাপে ধাপে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদনপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষকদের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী বহনকারী পরিবহন এবং সংবাদপত্র পরিবহনকারী যান চলাচল করতে পারবে।
এছাড়া বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরগামী যান চলাচলের সুযোগ থাকবে, সেক্ষেত্রে টিকিট বা প্রাসঙ্গিক কাগজপত্র দেখাতে হবে। দূরপাল্লার যাত্রী পরিবহন ও স্থানীয় পর্যায়ে যাত্রী চলাচলের ক্ষেত্রেও কিছুটা শিথিলতা রাখা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার সাপেক্ষে একটি করে ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন।