• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বছরে আয় ৪ লাখ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বছরে আয় ৪ লাখ
সংবাদটি শেয়ার করুন...

 বেলাল উদ্দিন প্রধানের বাৎসরিক আয় ৪ লক্ষ ৭৮ হাজার ৬৪১ টাকা।

এবং সকল (মোট) সম্পদের পরিমাণ ২৪ লাখ ৪৪ হাজার ৮৬৭ টাকা।

তিনি  কীভাবে নগদ ৭৪ লাখ টাকা একটি বাজারের ব্যাগে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন?

এই অর্থের উৎস কোথায়?

তিনি সালন্দর একটি কলেজের শিক্ষক।

পাশাপাশি একটি টেইলার্স দোকানের মালিক।

দখিনের সময় ডেস্ক:

নির্বাচনের ঠিক আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ৭৪ লাখ টাকা নগদ বহন করার সময় সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। যা তার মোট সম্পদের তিনগুণের বেশি। তাই এই টাকার উৎস নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) টাকার ন্যায্যতা ও উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানও।

নিজের ফেসবুকে দেওয়া পোস্টে জুলকারনাইন লিখেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান নগদ ৭৪ লাখ টাকা বহন করার সময় আজ সকালে সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। তিনি আটক হওয়ার পর বিভিন্ন ব্যক্তি এবং তাঁর দল জামায়াত ইসলামি বাংলাদেশের পক্ষ হতে দাবী করা হয়েছে, আটককৃত টাকা বেলাল উদ্দিন প্রধানের ব্যবসায়িক অর্থ, আবার কেউ দাবি করেছেন এসব শ্রমিকদের বেতনের টাকা, ইত্যাদি।

তবে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সবশেষ অর্থবছরের আয়কর নথি যাচাই করে দেখা যায় তার বাৎসরিক আয় ৪ লক্ষ ৭৮ হাজার ৬৪১ টাকা। এবং সকল (মোট) সম্পদের পরিমাণই ২৪৪৪, ৮৬৭ (২৪ লাখ ৪৪ হাজার ৮৬৭ টাকা)।  যার মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৪৪ হাজার টাকা তিনি ঠিক কীভাবে নগদ ৭৪ লাখ টাকা (যা তাঁর মোট সম্পদের তিনগুন) একটি বাজারের ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আর এই অর্থের উৎস কোথায়?’’

জুলকারনাইন আরও লিখেছেন, বেলাল উদ্দিন প্রধান জামায়াতে ইসলামীর একজন জেলা পর্যায়ের আমির বা জেলার প্রধান নেতা। নির্বাচনের ঠিক আগেরদিন তিনি কী কারণে ৭৪ লাখ টাকা বহন করছিলেন সেটা দ্রুত জানা প্রয়োজন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন। এর আগে এদিন সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ টাকা মতো পাওয়া যায়। গুনে দেখা যায়, এর পরিমাণ ৭৪ লাখ টাকা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে। বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম। তিনি সালন্দর একটি কলেজের শিক্ষক। পাশাপাশি একটি টেইলার্স দোকানের মালিক।