• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক::

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সনদের গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি এ ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, গ্রামে-গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। ঈদের আনন্দ নিয়ে তারা ভোট দিচ্ছে। আমরা জাতিকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রিুতি দিয়েছিলাম। সেই লক্ষ্যে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

ভোট দেওয়ার পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন, আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা দিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। এর আগে, বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ সকাল ১০টায় ভোট প্রদান করবেন জানানো হলেও প্রধান উপদেষ্টা কেন্দ্রে কিছুটা বিলম্বে ভোট দেন।