• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফল না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে থাকার আহ্বান বিএনপি ও জামায়াতের

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৯:৩৯ অপরাহ্ণ
ফল না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে থাকার আহ্বান বিএনপি ও জামায়াতের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে বিএনপি-জামায়াত দুই দলই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলার পর ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের কিছু অভিযোগ থাকলেও বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে খুলনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পর এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
ইসি জানিয়েছে, ভোটগ্রহণ শেষে গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর আলাদা আলাদা দলে ভাগ হয়ে ভোটগ্রহণ কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করবেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী সংখ্যা দুই হাজার ২৮ জন। দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৪৬ জন, এর মধ্যে এক হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র।