• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৪:৪৬ অপরাহ্ণ
পদত্যাগ করছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান। নিজেই বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণে এই পদত্যাগপত্র জমা দিয়েছি।”
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে আগামী ২১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে তিনি চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগের পথ বেছে নিলেন। পুলিশের শীর্ষ পর্যায়ে এই পদক্ষেপকে অব্যাহত রদবদলের সঙ্গে যুক্ত করে বিশ্লেষকরা দেখছেন। গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলমও পদত্যাগপত্র জমা দেন, যা শীর্ষ পর্যায়ের পরিবর্তনের জোর গুঞ্জনকে আরও শক্তিশালী করেছে।
অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এই ধরনের পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলে নতুন নিয়োগ ও রদবদলের প্রক্রিয়া দ্রুত এগোতে পারে।