Global search for 'wp-content' from server root (/)

This may take a few minutes...


Found folders: 1

/home/dokhujdj/public_html/wp-content
সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ - Dokhiner Somoy
  • ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ

দখিনের সময়
প্রকাশিত জুন ৬, ২০২১, ২০:১২ অপরাহ্ণ
সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে সারাদেশে অভিন্ন দর নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে ইউনিয়ন পর্যায়ে ৫ এমবিপিএস সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস নিতে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা খরচ করতে হবে গ্রাহককে। আজ (৬ জুন) রাজধানীর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট- এর ‘এক দেশ এক রেট’ ট্যারিফ-এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসির হিসাবে, বর্তমানে দেশে ২৪০৯ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে। যার মধ্যে ১০১৭ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে সাড়ে ১০ কোটি গ্রাহক। আর ১৩৯৮ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছে ৯৮ লাখ গ্রাহক। যেখানে দামে নিয়ে ছিল অরাজকতা। কোথাও ৫০০ টাকা আবার কোথাও ৭০০ টাকা। অবশেষে একদেশ একরেট নির্ধারণ করা হয়। দফায় দফায় বৈঠক শেষে গত ২৮ মে ইউনিয়ন পর্যায়ে অভিন্ন দাম নির্ধারণ করে দেয়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।