নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
দখিনের সময়
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১৫:২৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১ মার্চ) তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে রয়েছে।
মন্ত্রীর চিকিৎসার বিষয়ে তিনি জানান, নিউমোনিয়ার কারণে গতকাল সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে বিস্তারিত কারণ এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত এই মন্ত্রী এখন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে আশা করা হচ্ছে।