Global search for 'wp-content' from server root (/)

This may take a few minutes...


Found folders: 1

/home/dokhujdj/public_html/wp-content
পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০: সেতুমন্ত্রী - Dokhiner Somoy
  • ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০: সেতুমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত জুন ৬, ২০২১, ২০:২১ অপরাহ্ণ
পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০: সেতুমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । আজ (৬ জুন) দুপুরে বনানীস্থ সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এ সব কথা জানান।

এসময় তিনি বলেন, মূল সেতুর ২৯১৭টি রোড ওয়ে স্ল্যাবের মধ্যে ২৬২৭টি এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে।’