Global search for 'wp-content' from server root (/)

This may take a few minutes...


Found folders: 1

/home/dokhujdj/public_html/wp-content
আগামীকাল থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন - Dokhiner Somoy
  • ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন

দখিনের সময়
প্রকাশিত জুন ৮, ২০২১, ১৯:২৭ অপরাহ্ণ
আগামীকাল থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণের বিধিনিষেধের মধ্যে আরও ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল বুধবার (৯জুন) থেকে এসব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ট্রাফিক টান্সপোর্ট শাখা। গত রবিবার (৬ জুন) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের ট্র্যাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার জানিয়েছেন, আমরা ধীরে ধীরে রেলপথে ট্রেন পরিচালনা বাড়িয়ে দিচ্ছি। এখন চলাচল করছে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন—তার সঙ্গে ৯ জুন থেকে যুক্ত হচ্ছে ৯ জোড়া আন্তঃনগর ট্রেন। মেইল ও কমিউটার ট্রেন চলছে ৯ জোড়া, আরও ১০ জোড়া পরিচালনা করা হবে ৯ জুন থেকে। ট্রেনের আসনসংখ্যার অর্ধেক ফাঁকা রাখার সিদ্ধান্ত বহাল রেখে রেলওয়ে জানিয়েছে, বাকি অর্ধেক আসনের টিকিট সমভাবে কাউন্টার এবং অনলাইনে আজ থেকে বিক্রি করা হবে।