Global search for 'wp-content' from server root (/)

This may take a few minutes...


Found folders: 1

/home/dokhujdj/public_html/wp-content
শত কিলোমিটার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগার - Dokhiner Somoy
  • ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শত কিলোমিটার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগার

দখিনের সময়
প্রকাশিত জুন ৮, ২০২১, ১৯:৫৬ অপরাহ্ণ
শত কিলোমিটার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগার
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডস্ক :

হয়ত একেই বলে বাঘের বাচ্চা। নদী, জঙ্গল, দ্বীপ কিছুই বাধা হয়নি তার কাছে। তাই ১০০ কিলোমিটারের বেশি পথ, তিনটি দ্বীপ, একাধিক নদী, বড় বড় জঙ্গল পার হয়ে ভারত থেকে বাংলাদেশের সুন্দরবন অংশে ফিরে এসেছে একটি পুরুষ রয়েল বেঙ্গল টাইগার। আর এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে প্রায় তিন মাস। এই বাঘের গতিবিধির ওপরে নজর রাখার জন্য তার গলায় রেডিও কলার পরিয়ে দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বন বিভাগের কর্মীরা।

ওই রাজ্যের প্রধান ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ভি কে যাদব জানান, গত বছরের ডিসেম্বরের শেষদিকে রেডিও কলার পরিহিত ওই পুরুষ বাঘটি বেশিরভাগ সময় বাংলাদেশ সুন্দরবনেই অবস্থান করেছে। চলতি বছরের ১১ মে ওই বাঘটি রেডিও কলার সংকেত দেওয়া বন্ধ করে দেয়। তার আগে বাঘটি হরিণভাঙ্গা, খাতুয়াঝুরি এবং বাংলাদেশের তালপট্টি দ্বীপ অতিক্রম করে। বাঘটির শেষ অবস্থান ছিল সুন্দরবনের বাংলাদেশ অংশে।