Global search for 'wp-content' from server root (/)

This may take a few minutes...


Found folders: 1

/home/dokhujdj/public_html/wp-content
তথ্য সংগ্রহ আর চুরি এক নয়: তথ্যমন্ত্রী - Dokhiner Somoy
  • ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তথ্য সংগ্রহ আর চুরি এক নয়: তথ্যমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত জুন ৯, ২০২১, ২০:১৪ অপরাহ্ণ
তথ্য সংগ্রহ আর চুরি এক নয়: তথ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্য সংগ্রহ আর তথ্য চুরি এক জিনিস নয়। তথ্য সংগ্রহ করার নিয়ম আছে। তথ্য সংগ্রহ আর চুরির মধ্যে প্রভেদ ভুলে এটিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। আজ ( ৯ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আলহামরা নাসরিন হোসেন লুইজা সম্পাদিত ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু বাংলাদেশ’শীর্ষক অ্যালবাম প্রকাশনা উৎসবে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। অঙ্গনা ও অরণ্যের সঞ্চালনায় স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল এবং গ্রন্থটির সম্পাদক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘রোজিনার ঘটনাটি অনভিপ্রেত। সেটি আমি আগেও বলছি, আজকেও একই কথা বলবো। কিন্তু দুর্নীতি বা যেকোনো বিষয়ের তথ্য সংগ্রহের জন্য মন্ত্রণালয় বা যেকোনো অফিসে সাংবাদিকরা যেমন আবেদন করতে পারে, নাগরিকরাও করতে পারে। সে পদ্ধতিতে তথ্য না পেলে তথ্য কমিশন আছে। সেখানে আবেদন করলে কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার জন্য বলে এবং গাফিলতি হলে জরিমানাসহ নানা ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং দুর্নীতি বা যেকোনো তথ্য প্রাপ্তি নিশ্চিত করতেই শেখ হাসিনার সরকার তথ্য কমিশন গঠন করেছে এবং সেভাবে মানুষ তথ্য পাচ্ছে।’