Global search for 'wp-content' from server root (/)

This may take a few minutes...


Found folders: 1

/home/dokhujdj/public_html/wp-content
নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ - Dokhiner Somoy
  • ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

দখিনের সময়
প্রকাশিত জুন ১০, ২০২১, ১৮:৪৪ অপরাহ্ণ
নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৪ জুন থেকে এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪৯৬ লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি কোয়ার্টার মাস্টার জেনারেলকে আগামী ২৪ জুন ২০২১ তারিখ অপরাহ্ণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ণ থেকে ৩ (তিন) বৎসরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।