Global search for 'wp-content' from server root (/)

This may take a few minutes...


Found folders: 1

/home/dokhujdj/public_html/wp-content
সোশ্যাল মিডিয়া হতে পারে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ - Dokhiner Somoy
  • ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়া হতে পারে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়া হতে পারে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল মিডিয়াকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে, তবে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ইইউ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাবে। শফিকুল আলম বলেন, আগের নির্বাচনগুলো গ্রহণযোগ্য মনে না করায় ইইউ তখন পর্যবেক্ষক পাঠায়নি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না এবং এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশে সমান সুযোগ নিশ্চিত রয়েছে।
প্রেস সচিব বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মতে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। বিচ্ছিন্ন কিছু অপরাধের ঘটনা ঘটলেও সরকার প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। একই ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে ঘটলেও এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মন্তব্য বা বিবৃতি না দেওয়ার আহ্বান জানান।