• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৮

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৮
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রামের হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রান্নাঘরে গ্যাস জমে থাকার পর হঠাৎ বিস্ফোরণ হলে ঘরের ভেতরে থাকা নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে সহায়তা করেন। পরে আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ভোররাতে অগ্নিদগ্ধ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে।