• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাখাতকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ববি হাজ্জাজের

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
শিক্ষাখাতকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ববি হাজ্জাজের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
নবনির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার শিক্ষা খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ছিল তার প্রথম কর্মদিবস। এদিন তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে নানা উদ্যোগ নেওয়া হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদাসম্পন্ন ভাষা শিক্ষার সুযোগ তৈরি করা হবে। মাধ্যমিক স্তর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং কারিগরি শিক্ষাকে মূলধারায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত হওয়ার পর ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ১৭ ফেব্রুয়ারি বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান।