• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটে ইন্টারনেট চালুই থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৭:৫৫ অপরাহ্ণ
ভোটে ইন্টারনেট চালুই থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইন্টারনেট সেবা বন্ধ থাকবে কি না—এ নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনকালীন সময়েও দেশে ইন্টারনেট ব্যবহারে কোনো বিঘ্ন ঘটানো হবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তথ্য ও যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নীতিতে অটল। কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেট বন্ধের চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা কোনো আধুনিক বা গ্রহণযোগ্য সমাধান নয়। সরকার জনগণের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকসহ সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তথ্য আদান-প্রদান ও সংবাদ প্রচার করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আগের মতো ভয়ের সংস্কৃতি নেই; এখন সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বলেন, বিশাল জনগোষ্ঠীর দেশে আইনশৃঙ্খলা রক্ষা চ্যালেঞ্জিং হলেও সরকার একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। সাম্প্রতিক কিছু বিশৃঙ্খলা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল থেকে সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সংযমী থাকার আহ্বান জানান, যাতে নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।