• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

DHAKA, BANGLADESH - 2021/02/20: Bangladeshi RAB (Rapid Action Battalion) Dog squad unit stand on guard at the Central Shaheed Minar in Dhaka, Bangladesh. Bangladesh is preparing to celebrate the International Mother Language Day which falls on Feb. 21. The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) declared Feb. 21 as the International Mother Language Day. (Photo by Piyas Biswas/SOPA Images/LightRocket via Getty Images)

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির কার্যক্রমকে আরও পেশাদার ও কাঠামোগতভাবে নতুন রূপ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, র‍্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো একটি নিরপেক্ষ, কার্যকর ও জনআস্থাভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলা।