• ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল শিক্ষকের ঠোঁট কেটে দিল ছাত্র!

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:৪৮ অপরাহ্ণ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল শিক্ষকের ঠোঁট কেটে দিল ছাত্র!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্র তার শিক্ষিকার ঠোঁট কেটে দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরি জেলায় এই ভয়াবহ ঘটনা ঘটেছে। দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থী অখণ্ড প্রতাপ দীর্ঘদিন ধরে শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং তাকে নিয়মিত হেনস্তা করছিল। অভিযোগ রয়েছে, শিক্ষিকা তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ও তাকে অসংখ্যবার বিরক্ত করার কারণে বাধ্য হয়ে স্কুলও ছাড়তে হয়।
শিক্ষিকার ভাই জানান, শিক্ষার্থী তার মায়ের কাছে অভিযোগ জানানোর পরেও হেনস্তার মাত্রা আরো বৃদ্ধি পায়। ২৬ জানুয়ারি প্রতাপ ধারালো ছুরি নিয়ে শিক্ষিকাকে প্রকাশ্যে রাস্তায় আটকে হামলা চালায় এবং তার ঠোঁট কেটে দেয়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষিকা জ্যোতি তিহারা এলাকায় যাচ্ছিলেন, তখনই প্রতাপ তাকে বাধা দিয়ে একটি গলিতে নিয়ে গিয়ে আক্রমণ করে।
আহত শিক্ষিকাকে দ্রুত উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আগ্রার পুস্পাঞ্জলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও রয়েছে। অভিযুক্ত ছাত্র পলাতক। তাকে গ্রেফতারেরচেষ্টা করছে পুলিশ।