• ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শপথে অংশ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্ররা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৭:০৩ অপরাহ্ণ
শপথে অংশ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্ররা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, যা তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দেয়। এর আগে বেলা পৌনে ১১টার দিকে বিএনপির নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে না। দলটির এই অবস্থানের পর রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।
পরবর্তীতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপি যদি সংস্কার পরিষদের শপথে অংশ না নেয়, তাহলে জামায়াতও একই পথে হাঁটবে। জাতীয় নাগরিক পার্টিও অনুরূপ অবস্থান গ্রহণের কথা জানিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।