ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন।
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি)
৩. সালাহউদ্দিন আহমদ (এমপি)
৪. ইকবাল হাসান মাহমুদ (এমপি)
৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি)
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি)
৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আব্দুল আউয়াল মিন্টু (এমপি)
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি)
১০. মিজানুর রহমান মিনু (এমপি)
১১. নিতাই রায় চৌধুরী (এমপি)
১২. খন্দকার আব্দুল মুক্তাদীর (এমপি)
১৩. আরিফুল হক চৌধুরী (এমপি)
১৪. জহির উদ্দিন স্বপন (এমপি)
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা) (এমপি)
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি)
১৮. আসাদুল হাবিব দুলু (এমপি)
১৯. মো. আসাদুজ্জামান (এমপি)
২০. জাকারিয়া তাহের (এমপি)
২১. দীপেন দেওয়ান (এমপি)
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
এ ছাড়া মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ২৪ জনকে ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই তাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রিসভার মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করছে।