• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির শপথ সম্পন্ন হল

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
এনসিপির শপথ সম্পন্ন হল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তারা শপথবাক্য পাঠ করেন। প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া হয়, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ অনুষ্ঠিত হয়। এর আগে সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াত ও এনসিপি প্রাথমিকভাবে দ্বিধার কথা জানালেও পরবর্তী আলোচনার মাধ্যমে তারা শপথ নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়। এদিন দুপুর ১২টার কিছু পর জামায়াতের সদস্যরা শপথ নেন, আর তার কিছু পর এনসিপির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন এবং সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথের আয়োজন রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।