• ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ জনের

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, প্রাণ গেল ১৮ জনের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নেপালের ধাদিং জেলায় গভীর রাতে যাত্রীবাহী একটি বাস ত্রিশুলি নদীতে উল্টে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে গাজুরি এলাকার পৃথ্বী মহাসড়কের ধাদিং অংশে এই দুর্ঘটনা ঘটে। আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন এবং এটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে সরাসরি ত্রিশুলি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও নিয়মিত পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারীও আছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণেই বাসটি দুর্ঘটনার শিকার হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।