• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস বিস্ফোরণে মায়ের পর ছেলেরও মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৪:৫৯ অপরাহ্ণ
গ্যাস বিস্ফোরণে মায়ের পর ছেলেরও মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে মায়ের মৃত্যুর পর এবার প্রাণ হারালেন তার কিশোর ছেলে মো. শাওন (১৬)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, শাওনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ নূরজাহান বেগমকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। বিস্ফোরণে একই পরিবারের সদস্যসহ মোট নয়জন দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন শাওনের বাবা মো. সাখাওয়াত হোসেন, বোন আইমান, সাখাওয়াতের ভাই পর্তুগালপ্রবাসী মো. সুমন, তার স্ত্রী পাখি আক্তার, তাদের ছেলে আনাস ও মেয়ে আইসা এবং স্বজন মো. শিপন। জানা গেছে, সুমন সম্প্রতি পর্তুগাল থেকে দেশে এসে বড় ভাইয়ের বাসায় বেড়াতে ছিলেন। সেহরির প্রস্তুতির সময় হঠাৎ বিস্ফোরণে মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।