• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ৮ ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৮ ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরভিটা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের বাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে জড়ো করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার কাজ চলছিল। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটে। আটক ব্যক্তিরা হলেন— হৃদয় (২৩), আশুলিয়ার জামগড়া গ্রামের হাসান হাওলাদারের ছেলে; সুমন (২০), তৈয়বপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে; ফরহাদ (৩০), ধনিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে; এবং আমিনুল ইসলাম (২৪), লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।