• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল বিদেশযাত্রার খরচ

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০, ০১:৪২ পূর্বাহ্ণ
বাড়ল বিদেশযাত্রার খরচ
দখিনের সময় ডেক্স:
আজ রবিবার(১৬আগস্ট) থেকে বাড়ছে বিদেশযাত্রার খরচ। দেশবিদেশে কোথাও গেলেই যাত্রীদের দিতে হবে বিমানবন্দর নিরাপত্তা উন্নয়ন ফি। গত জুলাইয়ে এসংক্রান্ত আদেশ জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উড়োজাহাজের টিকিটের সঙ্গে এই ফি কেটে নেওয়া হবে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ বাড়াতে চাচ্ছে
বেবিচক বলছে, সার্কভুক্ত দেশের ক্ষেত্রে যাত্রীপ্রতি পাঁচ ডলার বিমানবন্দর উন্নয়ন ফি এবং ছয় ডলার যাত্রী নিরাপত্তা ফিসহ মোট ১১ ডলার আরোপ করেছে। সার্কভুক্ত দেশগুলো ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার এবং নিরাপত্তা ফি ১০ ডলারসহ মোট ২০ ডলার গুনতে হবে। অন্যদিকে অভ্যন্তরীণ পথে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা নিরাপত্তা ফি ৭০ টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ পথের যাত্রীদের খরচ বাড়ল ১৭০ টাকাবেবিচকের নির্দেশনা অনুযায়ী, যাঁরা ১৬ আগস্টের টিকিট এরই মধ্যে কেটে রেখেছেন, তাঁদেরও এই ফি পরিশোধ করতে হয়েছে।
করোনার মধ্যে এই ফি উড়োজাহাজে ভ্রমণে যাত্রীদের কিছুটা হলেও নিরুৎসাহিত করবে বলে মনে করছেন এয়ারলাইনসসংশ্লিষ্টরা। উল্লেখ্য, করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিমান সংস্থাগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। আকাশপথে সীমিত পরিসরে যাত্রী পরিবহন হলেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এয়ারলাইনসগুলো।