বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ব্যুরো প্রধান মরহুম লিটন বাশারের মা রেনু বেগম আজ বুধবার(২৩ জুলাই) চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বাদ যোহর মরহুমার জানাজা শেষে চরমোনাই ইউনিয়নের ডিঙামানিক গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার জানাজা এবং দাফলে সর্বস্তরের মানুষের ঢল নামে। অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য, মঙ্গলবার(২২ জুলাই) দিবাগত রাত দেড়টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহিরৃ. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। সাধারণত মায়ের কবরের পাশে সন্তানের কবর হয়। কিন্তু এবার হয়েছে উল্টো। মায়ের কবর হয়েছে সন্তানের করবের পাশে।
মরহুমা মা, স্বামী ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রেনু বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রকাশ করেছেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক খলিলুর রহমানসহ সদস্য বৃন্দ। বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী, সাধারন সম্পাদক মামুন অর রশিদসহ ইউনিয়নের সদস্যবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
লিটন বাশারের মা রেনু বেগমের মৃত্যুতে দৈনিক দখিনের সময় পরিবার গভীরভাবে শোকাহত। উল্লেখ্য, মরহুমা রেনু বেগম দখিনের সময়-এর প্রকাশক খোন্দকার রফিকুল ইসলাম ও প্রধান সম্পাদক সেলিনা রায়হান রুমুর বড় বোন।