• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শত শত খাবার স্যালাইন ডাস্টবিনে, নার্সিং ইনচার্জ আয়শা মারজনেকে শোকজ

দখিনের সময়
প্রকাশিত মে ২৪, ২০২২, ২১:৪৬ অপরাহ্ণ
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শত শত খাবার স্যালাইন ডাস্টবিনে, নার্সিং ইনচার্জ আয়শা মারজনেকে শোকজ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

পটুয়াখালীর দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শত শত খাবার স্যালাইন ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) দুপুরে এসব স্যালাইন ফেলে দেওয়ার পর তা স্থানীয় সাধারণ মানুষ কুড়িয়ে নিয়ে যায়। এগুলোর মেয়াদ আছে ২০২৫ সাল পর্যন্ত।

প্রসঙ্গত, প্রতি বছর শুষ্ক মওসুমে পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। সেই সময়গুলোতে ডায়রিয়া পুস করা স্যালাইন এবং খাবার স্যালাইন এর সংকট দেখা দেয়।

 স্থানীয়দের অভিযোগ, নার্সিং ইনচার্জ আয়শা মারজান স্যালাইনগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলায় তিনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। এসব স্যালাইনের মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। আর স্যালাইনগুলোর মেয়াদ থাকায় স্থানীয়রা যে যার মতো তা কুড়িয়ে নিয়ে যান।

তবে অভিযুক্ত আয়শা মারজান দাবি করেন, তিনি এ ঘটনার সাথে জড়িত না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ তাকে ফাঁসাতে এ কাণ্ড ঘটাতে পারে বলেও তিনি জানান। দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল শাহিন জানান, ইতোমধ্যে স্যালাইনের বিষয়ে আয়শা মারজানকে শোকজ করা হয়েছে। এসব স্যালাইন কীভাবে ডাস্টবিনে গেল সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

পটুয়াখালী সিভিল সার্জন ডা. কবির হাসান বলেন, আমি এ বিষয়টি এখনো জানি না, তবে এ বিষয়ে এখনই খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।