• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার ও আটক

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ণ
কুয়াকাটায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার ও আটক
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ।।

কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আচারের দোকানে হামলা চালানোর ঘটনার প্রধান অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মাকসুদ আকনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল।

জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরপর ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. মনিরুল হাওলাদার তিনজনকে আসামী করে মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় প্রধান অভিযুক্ত মো. মাকসুদ আকনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মনিরুল ইসলামের মালিকানাধীন ‘তানিসা আচার ঘর’ নামের দোকানে মো. হাসান নামে এক যুবক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ঘটনার দিন সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে প্রধান অভিযুক্ত মো. মাকসুদ আকনসহ আরও তিন থেকে চারজন দোকানে এসে ম্যানেজার হাসানকে বাইরে যেতে বলেন। কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা হাসানকে মারধর করেন এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। অভিযোগে বলা হয়, ভাঙচুরের সময় দোকান থেকে নগদ ২২ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”