ওআইসি নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৪:১১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দায় গিয়ে ওআইসির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওআইসি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিন ইস্যুসহ সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন ধারাবাহিক থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের নীতিগত অবস্থান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেন নেতারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও তারা সমর্থন জানান। আগামী ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নির্বাচনে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. খলিলুর রহমান।