পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে বিএনপি’র চলমান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালালে তার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রায়ত সৈয়দ আহম্মেদ মিয়ার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় রোডস্থ বাসার সামনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহবায়ক আবদুল গনি সিকদার, মো. শ্যামুয়েল আহম্মেদ লেলিন ও উপজেলা যুবদল আহবায়ক বশির পঞ্চায়েত।
ওই সময় বক্তারা বলেন, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষন ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার জবাব রাজপথে দিবেন এবং সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচিতে অব্যাহত থাকবে। সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।